কবিতা

অবস্থান



শর্মি বন্দ্যোপাধ্যায়


পিছিয়ে পড়লাম
না কি পিছিয়ে এলাম
চেনা পৃথিবীর অচেনা আকাশ
চেনা গন্ধ অচেনা বাতাস,
অনুভব, অনুভূতি, আবেগ
খোলামকুচির মতো দাম।
বেসামাল ছুটে চলার অদম্য ইচ্ছের কাছে
মাথা নোয়ায় উষ্ণতা!
শীতল চোখের ঠান্ডা সম্পর্কে উত্তাপ খুঁজতে গিয়ে
বেগুণী তাপ সইলাম,
পিছিয়ে পড়লাম নাকি
এগিয়ে গিয়েও পিছিয়ে এলাম।

পরিচিতি: সংগীতশিল্পী ও কবি।