
জীবন একটু ধীরে চলো
এখনো যে অনেকটা পথ চলা বাকি,
অন্ধতামসী রাত এখনো গভীর
ভোরের সূর্য ওঠা অনেক বাকি।
জীবন একটু ধীরে চলো
আমার যে কিছু ঋণ পরিশোধ বাকি,
কত প্রিয় মুখ বিরস মলিন
তাদের হৃদয় ছোঁয়া রয়েছে বাকি।
জীবন একটু ধীরে চলো
এই সময়কে যে পালটানো বাকি,
বিপন্ন মানুষের বুকে ক্ষোভের আগুন
সে আগুনে দ্রোহের মশাল জ্বালানো বাকি।
চিত্র: লেখায় ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কাল্পনিকভাবে তৈরি।