কবিতা

নানা রং



সপ্তর্ষি ঘটক


সব গান এক সুরে হয় না
আনন্দ আর ব্যথা
জীবন সাজায় দুই
মহার্ঘ ঝলমলে গয়না।

সুখ নয় চিরকেলে উপহার
দুঃখও জ্বালে আলো
সেই বা কী কম ভালো
মিলেমিশে জমে যায়
সংসার।

শুধুই তো রাশি রাশি হাসি নয়
কান্নার মুক্তো
সেও দেয় সুখ তো
সবটাই জীবনের সঞ্চয়।

তিক্ত ও টক ঝাল মিষ্টি
নিতে চাই সব স্বাদ
না হলেই বরবাদ
হরষে-বিষাদে ভরা সৃষ্টি।

পরিচিতি: বিশিষ্ট কবি ও সঙ্গীতশিল্পী।