কবিতা

শ্রাবণ রাতবিরেতে



গোপা চক্রবর্তী


রাতভর বৃষ্টিতে ভিজেছে শহর গাছপালার রঙ ঘন সবুজ।
পাখিরাও উড়ে গেছে ডানা ঝেড়ে নিয়ে
খাদ্যের খোঁজে
দয়িতের আলিঙ্গন ছেড়ে সদ্য বিবাহিতাও অফিসের টেবিলে
ল্যাপটপ
জল ডিঙিয়ে বাজারমুখো মানুষ
ইলিশের সন্ধানে
কারো উঠোনে উঠেছে কই
কারো ঘরে ঢুকেছে কেউটে
ধান খেত নুয়ে আছে
কৃতজ্ঞতা নিয়ে।
এখন শ্রাবণ মাস
তারকেশ্বর ধাম
এখন আষাঢ় গড়িয়ে শেষ বর্ষায় আকাশে
অঢেল জল
শহর ভেসে যাচ্ছে
ভেসে যাচ্ছে যুবতী নারীর ফুটপাতের সংসার।

পরিচিতি: লেখক ও সম্পাদক।