যতই ডাকুক, কাউকে ওরা
পাচ্ছে না আজ কাছে,
লোকগুলো ঠায় অন্ধকারের
মধ্যে বসে আছে।
মাথার উপর আধখানা চাঁদ
অদ্ভুতুড়ে মায়া
ছড়ায়, ওদের ভাবনা জুড়ে
মেঘের কালো ছায়া।
কোথায় যেন অনেক দূরে
বাজনা বাজায় ঢাকি,
পুজো তো শেষ, শান্তিজলটা
ছিটিয়ে দেওয়া বাকি।

বিশেষ কৃতজ্ঞতাঃ শ্রী কৃষ্ণরূপ চক্রবর্তী
