কবিতা

হিন্দ রজবের জন্য



অতীন্দ্রিয় চক্রবর্তী


প্যালেস্তাইন নিয়ে আমাদের নীরবতা আমাকেও তোমার হন্তারক করেছে
ঐ ৩৫৫-টা বুলেট আমরাই ওদেরকে ছুঁড়তে দিয়েছি

আমরা চোখ সরিয়ে নিই, নেহাত উপায় না পেলে ঢোঁক গিলে চোখ বুঁজি,
ঢালি গ্লানিবোধের গুহামুখে আত্মমেধ সংস্কৃতি-ল্যান্ডফিল

হিন্দ রজবদের চাহনি ঠায় জেগে আছে
বস্তুত আমাদের মৃত্যু ওদের নির্বিকল্প করেছে।

পরিচিতি: লেখক, আইনজীবী ও সমাজকর্মী।