কবিতা

সম্ভাবনা



উদয়ন ভট্টাচার্য


সম্ভাবনা ভেসে গেল দমকা হাওয়ায় কারণ
নদীতে জোয়ার ছিল
জোয়ার ভাটা নির্দিষ্টভাবে তাৎক্ষণিক।

বৈষয়িক লাভের আশায় সে পুকুরের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে,
মাছ ধরার সময় গোলমাল নিষিদ্ধ, মাছ শিকারও এক ধরনের সার্থকতা।

নদী বৈষম্যের আড়ালে জমে পলি, মানুষের পরিত্যক্ত জঞ্জালের স্তূপ,
রত্নগর্ভা বন্ধ্যা হয়ে যায়।

বিস্তীর্ণ প্রান্তরের রোপণ করা আছে বীজ ধান, আমাদের ভবিষ্যৎ,
অথচ ফলনের আগেই বীজ ধানগুলি নষ্ট করেছে কীট।

পরিচিতি: একটি বেসরকারি সংস্থায় অনুবাদক। এই সময়ের বিশিষ্ট কবি।