একসময় শরৎ এলে
মেঘেরা ছবি আঁকত নিজেরা।
সে ছবি কখনও ঐরাবতের
পক্ষ্মীরাজ উড়ে যাচ্ছে কখনও বা
আবার কখনও সিংহ
কেশর ফুলিয়ে দাঁড়িয়ে।
না। তাদের স্বভাব পাল্টায়নি মেঘেরা।
ছবি তারা আজও আঁকে।
তবে বাদুড় শকুন হায়নাদের...
সব জটলা সেখানে।

পরিচিতি: কবি, গল্পকার, প্রাবন্ধিক ও বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লেখক।
