চাওয়া পাওয়ার অঙ্ক মেলায়
এমন সাধ্যি কার?
চাওয়া শুধুই বেড়ে চলে
পাওয়া হয় না আর।
চাইতে গিয়ে ভাবি যখন
কোনটা আগে চাই?
যেটুক আছে নিজের কাছে
তার কদর করি নাই।
চাওয়ার পরেও পাইনি যা যা
ভেবেছি এ জীবন বৃথা,
ঠিক তখনই,
একমুঠো রোদ জানলা ঘেঁসে, বললো এসে
না চাইতেই পেয়েছিস যা
দেখতে পেলি কই?
না চাইতেই আলো ছায়া
জলের ঢেউ আর চাঁদের মায়া
পাহাড় বেয়ে ঝরনা ধারায়
পূর্ণ হলি কই?

পরিচিতি: গীতিকার ও কণ্ঠশিল্পী।
