কবিতা

তিলোত্তমা



স্বপন দাশগুপ্ত


আমার মেয়ের বয়স তেইশ
ভীষণ আমার ভয়।
চারদিকে যা হচ্ছে এখন
কী জানি কি হয়।

অফিস থেকে সেদিন ওর
ফিরতে হল রাত।
উদ্বেগ আর উৎকন্ঠায়
উঠছিলো না ভাত।

কিন্তু মেয়ে বললো ফিরে
অন্যরকম কথা।
সবই এখন বদলে গেছে
ভয় পাচ্ছো বৃথা।

অটোকাকু অভয় দিয়ে বললো
ওরে মেয়ে - ভয় পাস না, আমরা
আছি এক কাট্টা হয়ে।
অটো করে ছেড়ে দিলো গলির মুখে এসে
"তুই তো আমার মেয়ের মতো" -
বললো কাকু হেসে।

কলকাতা আজ তিলোত্তমা
রূপেই শুধু নয়। মানবিকতা
ছড়িয়ে দিয়ে করলো হৃদয় জয়।

* * * *

রোজ ঘটে কি যাহা তাহা
এমন কেন সত্যি হয় না আহা!

পরিচিতি: বিশিষ্ট কবি।