আমার মনের ঘরে চোর ঢুকেছে,
সখি তোকে হাজার টাকার ইনাম দেব পারিস যদি ধরতে,
আমার মনের ঘরে চোর ঢুকেছে,
আমার মনের ঘরে প্রেমের আগুন জ্বালিয়ে!
মজা দেখছে দূরে বসে।
সখি এমন চোর পারব না ছাড়তে,
সখি তোকে হাজার টাকার ইনাম দেব পারিস যদি ধরতে,
আমার মনের ঘরে চোর ঢুকেছে,
ভয়ে আজি নিদ্রাহারা,
হঠাৎ যদি দেয় হানা -
মন চুরি করে নিয়ে যাবে পালিয়ে,
সখি তোকে হাজার টাকার ইনাম দেব পারিস যদি ধরতে,
আমার মনের ঘরে চোর ঢুকেছে,
আমার মনের ঘরে চোর ঢুকেছে,
সখি তোকে হাজার টাকার ইনাম দেব পারিস যদি ধরতে,
আমার মনের ঘরে চোর ঢুকেছে।

পরিচিতি: কবি, গীতিকার। নিবাস: অসম।