
স্বপ্নগুলি ভাসিয়ে দিলাম জলস্রোতে
স্বপ্নগুলি গড়িয়ে দিলাম পাহাড়ের ঢালে
জুম চাষের মেয়েরা
দেখছে
ডাগর চোখে
খাদের কিনারায়
পাহাড়িয়া ছেলেটা
আড়বাঁশিতে আহির ভৈরব
হেলে দুলে আন্দালুসিয়া সুর
দুচারটে গঙ্গাফড়িং
ছুঁয়ে যায়
এলোচুলে ছুঁয়ে যায়
গোধূলির মেটে সন্ধ্যায়
স্বপ্নগুলো ভেসে যায়
সমদুঃখ সুখং...
শিল্পী: গোপাল ঘোষ।

পরিচিতি: রাজ্য সরকারের প্রাক্তন শীর্ষ আধিকারিক। এ সময়ের একজন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক। কলকাতা।