কবিতা

বিষণ্ণ ভারত



অরুণ মজুমদার


আপনি একটু উচ্চকিত হোন না।
জীবনদায়ী ঔষধের দাম ক্রমশ মধ্যবিত্ত নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে।
জিএসটি নাকি কমে গেছে।
আপনি ক্রমশ সোচ্চার হন।
ভারতের ইতিহাস নতুন করে লেখা হচ্ছে মহান রাজন্যবর্গের।
শুধুমাত্র বিধর্মী তারাই ব্রাত্য, আঁস্তাকুড়ে ঠাঁই পাওয়ার যোগ্য।
আপনি একটু উচ্চবর্ণের, বসুন না।
সামাজিক বিধি নিষেধগুলি চুরমার হয়ে যাচ্ছে।
কে কি আহার নেবে, আমিষ কি নিরামিষ, ডাবল ইঞ্জিন তাও ঠিক করে দেবে।
ভারতীয় সভ্যতার উদার মানসিকতায় বিশ্বমানবকে তার কোলে ঠাঁই দিয়েছে।
সে ভারত আজ কলুষিত, প্রতিটি প্রভাতই মানুষের সামনে বিষণ্ণ প্রভাত।
এখনও সময় আছে, ডুবন্ত ভারতকে জনতার দরবারে তুলে ধরার।
ঘরে বসে থাকার দিন নয় আজ, ঘরে-ঘরে দুয়ারে-দুয়ারে যান,
তারাই দিশা দেবে, দেবে নিশানের সন্ধান।

চিত্র: অন্তর্জাল থেকে প্রাপ্ত।

পরিচিতি: কবি, গল্পকার ও প্রাবন্ধিক। যুক্ত আছেন বর্ধমান থেকে প্রকাশিত সংবাদ সাপ্তাহিক 'নতুন চিঠি'-র সঙ্গে। নিবাস: বর্ধমান।