
মুখ লুকোতে প্রস্তুত ওরা সর্বনাশের আগে
ধিক্কার আর জানাব কাকে পুড়ছে শরীর রাগে।
কীসের আভাস পাচ্ছে রোজই সমগ্র দেশবাসী
মানুষ তো নয় জাতের নামে শিকড়টা বানভাসি।
কর্ম চুরি ধর্ম চুরি আরাবল্লীর খনি
ঝরছে লালা জ্বলঝে লোভে শাসক কুলের মণি।
বিচার নামে প্রহসনের নিত্য নতুন ছবি,
শব্দ দিয়ে বুলেট ফুঁড়ে দেন না সাবেক কবি!
উঠবে মেতে আকাশ মাটি শিকল ভাঙার ঘ্রাণে
গর্জে ওঠার সময় কবে আসবে তা কেউ জানে?
কি বলি বল কেমন করে কাটবে ঘুমের ঘোর
আসবে ফিরে জোয়ার সম আবার মনের জোর।
যে হাত বাঁধে বিভেদ ভুলে ভালোবাসার বেড়ি
দিবারাত্র করবে তারাই বাঁচার মন্ত্র ফেরি।
চিত্র: অন্তর্জাল থেকে প্রাপ্ত।

পরিচিতি: কবি ও গল্পকার। কলকাতা।