
দাও ফিরিয়ে দাও, পৃথিবী আমাদের আমাদের কাছে
ঠাকুমার গল্প, তারা ঝরে পড়া উঠোন
এটাই প্রয়োজন আমাদের
প্রয়োজন নেই উলটো পৃথিবীর
ওহ্, আমরা তো আমরাই
পৃথিবী ভাঙা এবং গড়ার স্বপ্ন নতুন।
আনো ফিরিয়ে আনো, ধরো অমল হৃদয়
শেফালির পাপড়িতে দু'পা দিয়ে অস্ফুটস্বরে
ক, খ, গ, ঘ এবং ঙ
পাটিগণিত আর কিশলয়
যা পড়ালে পড়ছি
যা শেখালে শিখছি
এখন কেন দাও মরণ আঘাত
ইতিহাসের পাতা ওলটালে
আমাদের ভালোবাসাই সতর্ক করবে
যদি আমাদের অস্তিত্বই না থাকে
তাহলে ইতিহাসের দিকে কেউ তাকাবে না।
Touch it, touch your freedom
Grab it, hold it and bring to your knees
O...Oh with you, we all are with you
We make the world shine like the sun
We are the one...।।
(স্পর্শ করো, স্পর্শ করো মুক্তিকে তোমার
কেড়ে নাও,ধরে রাখ এবং নতজানু করো তাকে
ও...ওহ্... তোমার সঙ্গে, আমরা সবাই তোমার সঙ্গে আছি
আমরা পৃথিবীকে সূর্যের মতো উজ্জ্বল করে তুলি
আমরাই সেই এক...)

মূল কথা ও সুর: জুবিন গার্গ
অ্যালবাম: শিশু
বাংলা রূপান্তর: সন্দীপ দে