কবিতা

বিষাদ



উদয়ন ভট্টাচার্য


চারদিকে উজ্জ্বল সবুজ তবু পৃথিবীতে বিষণ্ণ আলো,
কৈশোরের ভালোবাসা যৌবনে এসে
বাঁধভাঙা বন্যা নিয়ে এলো।

তখন অরণ্যের পাতা ছুঁয়ে সূর্য ঢলেছে আলে
সমস্ত চুপ
শুধু বিপন্ন পাখি ভেসে যায় দরিয়ার তেলে।

বিষাদে পুড়িয়েছি সব কিছু।
হিরন্ময় দিন দীর্ঘ, উল্লম্ব সোপান
কথা নেই শুধু সুর হয়ে বেজে ওঠে ইমন কল্যাণ।

পরিচিতি: কলকাতার একটি বেসরকারি সংস্থায় অনুবাদক। এই সময়ের বিশিষ্ট কবি।