কবিতা

গতজন্ম



সুনন্দ অধিকারী


সকাল সন্ধে হারমোনিয়ামের শব্দ
হারিয়ে গেছে শহর থেকে
নীরব এখন শঙ্খধ্বনি
অস্তাচলে গেলে সূর্য।

আর কি কি গেছে
ভাবতে বসলে মনে আসে
'শিলকাট..ও', 'কাঁসার বাসও..ন', 'ছুরি-কাঁচি ধার দেব…এ'
এসব তো বটেই।

তবে সবচাইতে মহার্ঘ নিজের সেই
'মা' এবং 'বাবা' ডাক।
আজ মনে হয় সে'সব
গতজন্মের ব্যাপার।

পরিচিতি: কবি, গল্পকার, প্রাবন্ধিক ও বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লেখক। কলকাতা।