(১)
ধ্রুবতারা
লিখতে পারি না,
কিন্তু জোট'তো বাঁধতে পারি –
আমাদের উঠোন ভাঙছে প্রতিদিন।
বলতে পারি না
ভাবনায় সৃজন ফুল'ত ফোটাতে পারি –
বাতাসে ভরে আছে প্রেত-নিশ্বাস।
আমার চোখে থাকুক ধ্রুবতারা।
(২)
খুঁজি
আমি ভাঙি প্রতিদিন,
খাদানে রাখি শরীর বিলীন।
অন্তর্মুখী-সংগীত বাজে
যখন মন শামুকে সাজে।
ধন-জন-মন যাত্রায়
মিলি অহং ভাঙার অন্য মাত্রায়।
শুধু শপথে নয়, অঙ্গীকারে
আমার কথা শব্দহীনের অলংকারে।

পরিচিতি: কবি, বেসরকারি সংস্থায় কর্মরত। নিবাস: কলকাতা।