হঠাৎ দেখা...
কেমন আছো?
এই যেমন দেখছো।
অনেকদিন বাদে হলো দেখা।
হ্যাঁ তা ঠিক।
তারপর আজও কি
ভালোবাসো আমায়?
কি মনে হয়!
এটা কি প্রশ্নের উত্তর হল...
হ্যাঁ।
কতটা ভালোবাসো?
তা কি বলা যায়।
আর তুমি?
হয়তো তোমার মতই
হয়তো কেন!
বিয়ে করেছ বুঝি।
হ্যাঁ।
তাহলে কেন আজও ভালোবাসো!
বলতে পারব না।
ভুলোনি আজও আমায়?
না।
কেন?
হয়তো ভালোবাসি বলে।
কেন তুমি আমার হলে না?
ইচ্ছে থাকলে কি হওয়া যায়?
সুখে আছো?
যেমন দেখছো।
দেখে কি সব বোঝা যায়।
কেমন ভালোবাসো আমায়!
ফিরতে পারতে...
তা যে সম্ভব হয়নি।
আজও কেন ভালোবাসো?
এটা তো বলতে পারব না।
ছেলে মেয়ে আছে?
এক ছেলে এক মেয়ে।
এদের নিয়েই সময় কাটে।
তবু কেন ভালোবাসো?
পুরোনো অভ্যাস।
তাই বুঝি।
মনটা তো আমার।
পুরোনো কথা মনে পড়ে।
কখনো কখনো।
আর তোমার?
তোমার মতই।
ভুলে গেলে না কেন?
পারিনি ভুলতে!
চেষ্টা করেছো।
না।
কেন?
ভালোবাসি বলে।
ভালো থেকো হয়তো আর দেখা হবে না।
কেন?
বয়স তো হলো। চলে যাওয়ার দিন এলো বলে...
ধ্যাত্ কি আর বয়স।
আসি।
সাবধান যেও। নিজের খেয়াল রেখো।
তুমিও...
তবে একটা কথা.. ভুলে যেও।
ভুলেই তো গেছিলাম।
তোমায় দেখে পুরোনো কথা মনে পড়ল।
তাই...
তা নয় তো কি।
ওই যে বললাম আর কখনো দেখা হবে না।
আসি।
ভালো থেকো
তুমিও...

পরিচিতি: লেখক, বিশিষ্ট কবি।