কবিতা

ইচ্ছে খোঁজার সন্ত্রাস



অভিজিৎ রায়


দুরন্ত সব ইচ্ছেগুলোর শব
ফেলে রেখে দাও বুঝি লাশকাটা ঘরে!
তারপরে পথে পথে ওঠে কলরব
মিছিলে মিছিলে হেঁটে যাও অবসরে।

দুরন্ত সব ইচ্ছেগুলোর শব
ফেলে রেখে দাও বুঝি লাশকাটা ঘরে!
তারপরে পথে পথে ওঠে কলরব
মিছিলে মিছিলে হেঁটে যাও অবসরে।

ইচ্ছেগুলোর নেই দল, নেই নীতি;
একপাশে পড়ে আছে তার চেনা লাশ;
ইচ্ছে খোঁজার চেনা পরিচিত রীতি
নেই কোত্থাও, তাই মূক সন্ত্রাস।

পরিচিতি: বিশিষ্ট কবি। তবে তাঁর ছোটগল্প, উপন্যাস, মুক্তগদ্য, উত্তর সম্পাদকীয় সমস্ত লেখাই বাণিজ্যিক বড় কাগজে প্রকাশ পেয়েছে। মুদ্রণ ও প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত। নিবাস: বহরমপুর, মুর্শিদাবাদ।