কবিতা

আশা আমার আশা (জুবিনের গান 'আশা মোৰ আশা' অবলম্বনে)




আশা আমার আশা 
একটি সরব নদী
সেই আশা আমার আশা
এসেছে রঙিন হয়ে
আমার গানের বহু যুগের
সুখ-দুখের পরিচয় নিয়ে।

আমার গানে আছে
অনামিকা মায়া
স্বপ্নের সুরের নাবোঝা আশা
আমার গান আনে বহুল প্রকাশ
পাওয়া-নাপাওয়া মনের জোছনা
একটি জোনাকি মন হয়ে
এসেছিলাম ভালোবাসার ডালি নিয়ে
আশা আমার আশা...

আমার গানে আছে বর্ষার অনল
আর্দ্র শীতের রোদেলা কোমলতা
আমার গান দেবে
নতুন ভাষা
নতুনের জোছনা নতুন নিশা 
ক্লান্ত বুক জুড়ে রবে
সৃষ্টির এই অমল বাতাস
আশা আমার আশা।


কথা, সুর এবং কণ্ঠ: জুবিন গার্গ
অ্যালবাম: 'অনামিকা'
অনুবাদ: সন্দীপ দে