মনকেমন একমাত্র
যা ফেরাতে সক্ষম অতীতে।
আমি অতীতে ফিরব বলে
মাঝে মধ্যে
মনকেমনের কাছে যাই।
সে বলে, 'আমিই শুধু যে,
প্রকৃত পিছন দিকে এগিয়ে যাই।'
আমি তার সঙ্গে কিছু সময় কাটিয়ে
ফিরতি পথে ভাবি:
মনকেমন আমাকে এই জেটযুগে
স্থিতধী হতে,
একাকিত্বকে উপভোগ করতে,
জীবনের প্রকৃত মূল্য বুঝে নিতে
শিক্ষা দিয়ে যায়।
সে এও বলে,
'স্মৃতিই জীবনের মহার্ঘতম সঞ্চয়।'

পরিচিতি: কবি, গল্পকার, প্রাবন্ধিক ও বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লেখক। নিবাস: কলকাতা।