কবিতা

হাওয়া বদল



শর্মি বন্দ্যোপাধ্যায়


ঘুরছে হাওয়া ছুটছে হাওয়া
ঊর্দ্ধশ্বাসে যুগের সাথে,
ঝোড়ো হাওয়াও উথাল-পাথাল
ওষ্ঠাগত প্রাণ...
গেল গেল সামাল সামাল
উড়ছে লজ্জা হচ্ছে দামাল...
ঘরের চালও যাচ্ছে উড়ে —
উড়ুক উড়ুক ক্ষতি কী তায়!
উড়ব আমি, উড়বে তুমি
উড়বে কাপড় মাথার ওপর।
হঠাৎ এলো দখিন হাওয়া
একটু ছুঁয়ে চোখ নামিয়ে
আলতো হেসে বসলো পাশে,
কত কী যে বলেই গেল,
'হাওয়া বদল? বদলাতে দাও।
কেনই বা চাও ধ্বস্ত জীবন?
মৃদুল হাওয়ার ছোঁয়া নিয়ে
পরস্পরের হাতটি ধরো, ঝড় শুধু নয়
তুফান তোলো... কিন্তু খানিক রয়ে সয়ে'।

পরিচিতি: বিশিষ্ট সঙ্গীতশিল্পী, কবি।