কবিতা

ঘোলাটে মানুষ



সোমনাথ পাল


ভরেছে সমাজ ঘোলাটে মানুষে,
আদর্শ চ্যুত বিবর্ণ মানুষ আধুনিকতায় রাঙিয়ে তুলেছে নিজেকে।
আজ চেতনার রঙ বড় ফেকাসে,
লক্ষ্য চ্যুত দিশাহীন বিবর্ণ মানুষ অনর্গল পথ হেঁটে চলেছে।
চিন্তারহীত চেতনা রহীত,
ম্রিয়মাণ স্বর চাপা পড়েছে।
ভয়ার্ত মানুষের আর্তচিৎকার,
স্পর্শ করেনা মানুষের হৃদয়।
আকাশে বাতাসে নাড়া দেয়না,
অন্যায় অত্যাচারের ঘটনা।
বেপরোয়া মানুষ আজ বড়ো ঘোলাটে।
ঘোলাটে ভাব তার ভাষায়, ভাবে আর ভাবনায়।

পরিচিতি: কবি ও লেখক।