কবিতা

রক্তবীর



পৃথ্বীরাজ কামিলা


যে রক্তে লেগেছে তীর
সে রক্ত তারে করেছে বীর।
কাঁদিল রক্তের প্রাণ, ধরিল অভয় অমৃত শির
রক্তের তেজের গর্জন প্রাণের গোলায় ভরা অগ্নিবীর।
যে রক্তের রাঙানো ধারা মাটিতে মিশিল, অশ্রুসিন্ধু হইল দিশেহারা
সেই রক্তে মেশানো মাটিতে ফুটিলো কত ফুল, গাঁথিল কত বিজয়মালা
সেই রক্তের মেশানো মাটি হইল শস্য শ্যামলা
শতকোটি মানুষের মাঝে স্বাধীন কণ্ঠে সাজালো সে
ভালোবাসায় উন্নয়নের উন্নতির ডালা।