মার্জার দেখলেই তুমি বুঝতে পারতে সে কতটা
দক্ষ শিকারি, তার নখ কতটা লুকানো আছে
অথচ মানুষ দেখে বুঝতে পারেনি সে কতটা হিংস্র।
বস্তুত মানুষ ও মার্জার প্রভুভৃত্য
প্রকাশ্যে নতজানু আড়ালে তস্কর।
আমি কিন্তু মেঘ দেখেই বুঝতে পারতাম কোথায় বৃষ্টি নেমেছে, কতদূর সমুদ্দুর।
অযাজিত সম্পর্ক নিয়ে আমি কোথাও যাবো না
তুমি পাশে দাঁড়ালেই বৃষ্টি ভেজা মাটির গন্ধ
দ্রোহ ও আত্মসমর্পণের মধ্যে একটা যুদ্ধ কিছুটা ক্ষমা কিছুটা প্রতিশোধের অস্পষ্ট রুপোলি রেখা, লুকিয়ে থাকে।