কবিতা

স্মৃতিরা এসে কড়া নাড়ে



সুনন্দ অধিকারী


ত্রিকূট পাহাড়ে পাথরের গায়ে
অ আ ক খ লিখেছিলাম।
সেদিন সব কিছুতেই বিস্ময়!
টাঙ্গায় চেপে রোদ্দুর সঙ্গী ক'রে
নওলাখ্যা মন্দির। এছাড়া
বৈদ্যনাথ মন্দির, তপোবন, টাওয়ার চক...
আরও কত কী।
নদী সেদিন সবে উৎস ছেড়েছে...
আজ সেইসব স্মৃতিরা এসে কড়া নাড়ে,
খেয়াল করে দেখি:
তীব্রতা কমে এসেছে স্রোতের,
ভাবি — অনাবিষ্কৃত আজও জীবনের আসল চাবি!