মন মাটিতে রেখেছি
পা দুটো হাওয়ায়
ঝুলন্ত বাদুড়
ছিঁড়েখুঁড়ে ছিটিয়ে
দিচ্ছে ফল
অন্তহীন রাতের পাখি
নিদ্রা ভুলে উড়ে যাচ্ছে দূরে
কোথাও তো পড়ে থাকে
বীজ শব্দতরঙ্গ ঘ্রাণ
মাটিতে কুসুম
মাটিতে অনাদর
শ্লথ পায়ে ফিরছে প্রসূতি
লবণে জলে মেশা ঘর
ঘুঙুর — খপ করে টেনে ধরে পা
বাকিটা দেখছে সকাল।