আমি এক জীবন্মৃত কবিদের পথচারী
শব্দের উপাসনায় অপরাধ ফলাও করি
কী করে ছাপতে বলে ক্ষমতার পায়ে ধরি!
সম্মান আঁকড়ে লড়ি।
জমে হোক পাহাড় চূড়া পাতাদের সমাধিতে
কলমের বাঁচার নেশা জারি থাক জনহিতে।
সময়ের হকের দাবি প্রস্তুত কেড়ে নিতে।
একদিন আসবে জিতে।
বিশ্বাস আগুন পোষে নিরলস খাঁচা জুড়ে
ভাবনার জোয়ার ভাঁটা লেগে থাক হৃদয়পুরে।
নতশির যশলোভী স্রষ্টার খুরে খুরে
বাঁধে তার রাজার সুরে।
তবু দেখ পাঠক চাঁছা কাব্যিক কোলাহলে
চলাচল বৃত্তে জারি অবিচল ছলেবলে!
ক্ষমতার ধ্বজাধারী সঁপে প্রাণ হোমানলে
মৃতপ্রায় প্রদীপ জ্বলে।